Showing posts with label স্যামসাংয়ের নতুন মেসেজিং সেবা. Show all posts
Showing posts with label স্যামসাংয়ের নতুন মেসেজিং সেবা. Show all posts

Monday, August 29, 2011

স্যামসাংয়ের নতুন মেসেজিং সেবা

প্রথম আলোঃ 
স্যামসাং ইলেকট্রনিক বাজারে আনছে দ্রুতগতির মেসেজিং সেবা। দক্ষিণ কোরিয়ার এ বিখ্যাত মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এ সেবার মাধ্যমে ব্ল্যাকবেরি, আইফোন ও রিসার্চ ইন মোশনের মতো প্রতিষ্ঠানগুলোকে বাজারে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করেছে। চ্যাট অন’ নামের স্যামসাংয়ের এই মেসেজিং সেবা অ্যান্ড্রয়েডসহ প্রায় সব স্মার্টফোন প্ল্যাটফর্মেই কাজ করবে। এমনকি এটি আইফোন, ব্ল্যাকবেরি ও আইপ্যাড ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে খুদে বার্তা, ছবি প্রদান ও ভিডিও ক্লিপিং আদান-প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা।