Showing posts with label সরে দাঁড়ালেন অ্যাপলের প্রধান স্টিভ জবস. Show all posts
Showing posts with label সরে দাঁড়ালেন অ্যাপলের প্রধান স্টিভ জবস. Show all posts

Thursday, August 25, 2011

সরে দাঁড়ালেন অ্যাপলের প্রধান স্টিভ জবস



প্রথম আলোঃ ২৫-০৮-২০১১
বিশ্বখ্যাত ‘টেকনোলজি জায়ান্ট’ অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভ জবস। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন চিফ অপারেটিং অফিসার টিম কুক। স্টিভ জবস অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি সিইও হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। তবে জবস প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে থাকবেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়েছে।